• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিজেপির হয়ে রাজনৈতিক ময়দানে উর্বশী!

প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ৩:৫৮
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ৩:৫৮

9669859 8

বিজেপির হয়ে রাজনৈতিক ময়দানে উর্বশী!

বিনোদন প্রতিবেদক
চব্বিশের লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। ভোটবাক্স ভারী করতে রাজনৈতিক শিবিরগুলোর প্রার্থীতালিকায় তারকামুখের সমাহার। এবার লোকসভা ভোটের আগে ‘বোমা ফাটালেন’ বলিউড সুন্দরী উর্বশী রাওতেলা। “টিকিট পেয়েছি”, বলেই মডেল-অভিনেত্রী ছুটলেন রামমন্দিরে পুজো দিতে। আর সেই ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই উর্বশীর বিজেপির টিকিটে ভোটে লড়ার জল্পনা তুঙ্গে।

উর্বশী রাওতেলা বর্তমানে ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশন্যাল ইউনিভার্সিটি’ সিনেমার রিলিজ নিয়ে ব্যস্ত। যে ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই পলিটিক্যাল ড্রামার প্রচারেই রাজনীতিতে যোগদান নিয়ে মুখ খুললেন তিনিয উর্বশীর মন্তব্য, “আমি তো ইতিমধ্যেই টিকিট পেয়ে গিয়েছি। তবে এখনও দ্বিধায় রয়েছি, রাজনীতিতে যোগ দেব কিনা।”

এরপরই অভিনেত্রীর সংযোজন, “রাজনীতিতে যোগ দেব কিনা, জানি না। তবে ভক্তদের কাছ থেকেই আমি জানতে চাই। ওরাই বলুক আমি রাজনীতিতে যোগ দেব কিনা।” একথা বলার পরই শুক্রবার (২২ মার্চ) অযোধ্যার রামমন্দিরে পুজো দিতে ছুটলেন উর্বশী রাওতেলা। রামমন্দির কর্তৃপক্ষের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। পরনে হলুদ শাড়ি। মাথায় ঘোমটা। ‘সংস্কারি’ অবতারে উর্বশীকে দেখেই নেটপাড়া দুয়ে দুয়ে চার করল, তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটেই লড়ছেন তিনি? আগামী সিনেমার রিলিজের জন্যও রামলালর আশীর্বাদ নিলেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com