• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ৪:০৭
আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ৪:০৭

5959EB21 F828 4EF5 9083 3FD55F329864

বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা (বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিস থেকে)। সকাল ৯ টায় জাতীয় স্মৃতিসৌধে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যব দলের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন। এরপর সকাল ১০ টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজার জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ। এরপর বেলা আড়াইটায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এছাড়াও বিএনপির সকল জেলা, মহানগর ও উপজেলা স্ব স্ব ইউনিটে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্থানীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ নিবেদন, আলোচনা সভা/শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি এসব কর্মসূচি সফল করার আহবান জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com