• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিডিআর বিদ্রোহে আওয়ামী লীগ সরকার জড়িত : এ্যানি

প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:২১
আপডেট: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:২১

966632356 3

বিডিআর বিদ্রোহে আওয়ামী লীগ সরকার জড়িত : এ্যানি

পিলখানায় আজকের এ দিনে ষড়যন্ত্রমূলক বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাবাহিনীর কর্মকর্তা শহীদ হয়েছিলেন। এ ঘটনায় আওয়ামী লীগ সরকার জড়িত ছিল বলে দাবি করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, তখন আমরা তদন্ত দাবি করেছিলাম। সেনাবাহিনীর মাধ্যমে একটি তদন্ত কমিটিও হয়েছিল। কিন্তু প্রতিবেদনে কী এসেছে তা দেশের মানুষ জানতে পারেনি। আমরা সেই প্রতিবেদন প্রকাশের দাবি জানাচ্ছি।
শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩, বিকেলে লক্ষ্মীপুরে খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে পদযাত্রার শুরুতে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আওয়ামী লীগ ভোট চোর। দিনের ভোট রাতে করে তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। এদেশে আইনের শাসন নেই। বিচার বিভাগের স্বাধীনতা নেই। দেশে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে কারাবন্দি রাখা হয়েছে। আজ গণতন্ত্র নেই বলে দেশে এসব হচ্ছে। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশিদ, বিএনপি নেতা হাফিজ উল্যা, নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ ব্যাপারী, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com