• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিদ্রোহী ৫৯ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৯:৫৭
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৯:৫৭

96556696

বিদ্রোহী ৫৯ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে ৩০ ডিসেম্বর বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১১ জনকে বহিষ্কার করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের তিনজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন— দিনাজপুর-২ আসনের আ ন ম বজলুর রশিদ, দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজয়ানুল হক এবং নীলফামারী-৪ আসনের রিয়াদ আরাফান সরকার রানা।

রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগে বহিষ্কৃত হয়েছেন আটজন। এর মধ্যে রয়েছেন নওগাঁ-৩ আসনের পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর-১ আসনের তাইফুল ইসলাম টিপু ও ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর-৩ আসনের দাউদার মাহমুদ, রাজশাহী-৫ আসনের ইসফা খাইরুল হক শিমুল ও ব্যারিস্টার রেজাউল করিম, পাবনা-৩ আসনের কে এম আনোয়ারুল ইসলাম এবং পাবনা-৪ আসনের জাকারিয়া পিন্টু।

খুলনা বিভাগ

খুলনা বিভাগ থেকে ছয়জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন— কুষ্টিয়া-১ আসনের নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইল-২ আসনের মনিরুল ইসলাম, যশোর-৫ আসনের অ্যাডভোকেট শহিদ ইকবাল, সাতক্ষীরা-৩ আসনের ডা. শহীদুল আলম, বাগেরহাট-১ আসনের ইঞ্জিনিয়ার মাসুদ এবং বাগেরহাট-৪ আসনের প্রার্থী খায়রুজ্জামান শিপন।

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগে বহিষ্কৃত হয়েছেন বরিশাল-১ আসনের প্রার্থী আব্দুস সোবহান ও পিরোজপুর-২ আসনের মোহাম্মদ মাহমুদ হোসেন।

ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা মোহাম্মাদ দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২ আসনের মো. আতাউর রহমান খান আঙুর, নারায়ণগঞ্জ-৩ আসনের অধ্যাপক মো. রেজাউল করিম, টাঙ্গাইল-১ আসনের মোহাম্মাদ আলী, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী ফরহাদ ইকবাল বহিষ্কৃত হয়েছেন।

নরসিংদী-৫ মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সিগঞ্জ-১ মো. মুমিন আলী, মুন্সিগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. মহিউদ্দিন বহিষ্কৃত হয়েছেন।

ময়মনসিংহ বিভাগ

কিশোরগঞ্জ-১ রেজাউল করিম চুন্নু, কিশোরগঞ্জ-৫ শেখ মজিবুর রহমান ইকবাল, ময়মনসিংহ-১ সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-১০ এবি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ-১১ মো. মোর্শেদ আলম, নেত্রকোণা-৩ মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, শেরপুর-৩ মো. আমিনুল ইসলাম বাদশাহ, মাদারিপুর-১ লাভলু সিদ্দিকী, মাদারিপুর-১ কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, মাদারিপুর-২ মিল্টন বৈদ্য, রাজবাড়ী-২ নাসিরুল হক সাবু, গোপালগঞ্জ-২ এম এস খান মঞ্জু, গোপালগঞ্জ-২ সিরাজুল ইসলাম সিরাজ, গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বহিষ্কৃত হয়েছেন।

সিলেট বিভাগ

সুনামগঞ্জ-৩ আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৪ দেওয়ান জয়নুল জাকেরীন, সিলেট-৫ মামুনুর রশীদ (চাকসু), মৌলভীবাজার-৪ মহসিন মিয়া মধু, হবিগঞ্জ-১ আসনের বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়াকে বহিষ্কার করেছে বিএনপি।

কুমিল্লা বিভাগ

ব্রাক্ষ্মণবাড়িয়া-১ কামরুজ্জামান মামুন, ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লা-২ আব্দুল মতিন, কুমিল্লা-৭ আতিকুল আলম শাওন ও চাঁদপুর-৪ আসনের প্রার্থী এম এ হান্নানকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম-১৪ মিজানুল হক চৌধুরী, শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম-১৬ লিয়াকত আলী চেয়ারম্যান, নোয়াখালী-২ কাজী মফিজুর রহমান, নোয়াখালী-৬ ফজলুল আজীম, নোয়াখালী-৬ আসনের বিদ্রোহী প্রার্থী তানবীর উদ্দীন রাজীবকে বহিষ্কার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com