• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার, ইতিবাচক বলছেন ৮০ ভাগ নেটিজেন

প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৪:১০
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৪:১০

9658748528

বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার, ইতিবাচক বলছেন ৮০ ভাগ নেটিজেন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে নানামুখী বিশ্লেষণ করেছে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম (এসপিএফ)।

শনিবার (১৮ অক্টোবর) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮০.৩২ ভাগ নেটিজেন ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

সংগঠনটি মনে করে বিবিসি বাংলায় প্রচারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের গবেষণা অনুযায়ী, নেটিজেনদের ৮০.৩২% সাক্ষাৎকারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। মাত্র ৮.২৩% নেতিবাচক এবং ১১.৪৫% নিরপেক্ষ প্রতিক্রিয়া পাওয়া গেছে।

গবেষণায় দেখা যায়, সাক্ষাৎকারটি প্রকাশের পর অনলাইনে আলোচনা, মন্তব্য ও সার্চ ইন্টারেস্ট কয়েকগুণ বেড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ’, ‘তারেক রহমান’, ‘জনতার নেতা’, ‘দেশের ভবিষ্যৎ’—এমন শব্দগুলো ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত।

মিডিয়া ইমপ্যাক্ট বিশ্লেষণে দেখা গেছে, সাক্ষাৎকারটি নিয়ে ১৯৮টি সংবাদ প্রতিবেদন এবং ৪৯৩টি ভিডিয়ো প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইউটিউব, ফেসবুক, এক্স (টুইটার) ও সংবাদমাধ্যমের ওয়েবসাইট জুড়ে সাক্ষাৎকারের বিশ্লেষণ ও প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।

গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাক্ষাৎকার প্রচারের পর থেকেই গুগল সার্চ ইন্টারেস্টে ‘Tarique Rahman’ সংক্রান্ত অনুসন্ধান দ্রুত বৃদ্ধি পায় এবং ৬ অক্টোবর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক (প্রশাসন) ইঞ্জিনিয়ার আসিফ হোসাইন রচি বলেন, তারেক রহমানের সাক্ষাৎকার জনগণের মাঝে রাজনৈতিক নতুন আস্থার সঞ্চার করেছে। পরিসংখ্যান বলছে, মানুষ কেবল আগ্রহীই নয়; বরং তার বক্তব্যে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা দেখতে পাচ্ছে।

অন্যদিকে, পরিচালক (গণসংযোগ) মাহবুব নাহিদ বলেন, বিবিসি সাক্ষাৎকারটি ছিল এক প্রজ্ঞাবান, সংযত ও দূরদর্শী নেতার রাষ্ট্রচিন্তার প্রতিফলন। নেটিজেনদের ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে—বাংলাদেশের মানুষ এখনো আশার রাজনীতি খোঁজে এবং নেতৃত্বে বিশ্বাস রাখতে চায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com