• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিভেদ ভুলে জাতীয় ঐক্যের ডাক জি এম কাদেরের

প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১০:০৫
আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১০:০৫

9666395 1

বিভেদ ভুলে জাতীয় ঐক্যের ডাক জি এম কাদেরের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রতিহিংসার পথ ছেড়ে সরকারকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৫ মার্চ) বিকেলে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘সব ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তবে জাতিকে এক সুতায় গাঁথতে সরকারকেই অগ্রণী ও আন্তরিক ভূমিকা নিতে হবে।’

তিনি মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। একাত্তরের গৌরবোজ্জ্বল দিনগুলো আজও অন্যায় ও নির্মমতার বিরুদ্ধে লড়াইয়ে সাহস জোগায়। একাত্তর আমাদের অধিকারের প্রশ্নে আপসহীন হতে শিখিয়েছে।’

শুভেচ্ছা বার্তায় তিনি বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার, মুক্তিযুদ্ধের সংগঠক ও সহায়তাকারী বিদেশি রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করে জি এম কাদের বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণ, বিশ্বজুড়ে জ্বালানিসংকট ও বাণিজ্যিক মন্দা বাংলাদেশের জন্য চরম ঝুঁকি তৈরি করেছে। এই সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ জাতির বিকল্প নেই।’

নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com