• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বুধবার ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শনে যাবে বিএনপি

প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪ ১১:১৪
আপডেট: রবিবার, ২ জুন, ২০২৪ ১১:১৪

9741236

বুধবার ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শনে যাবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
সম্প্রতি দেশের উপকুলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রবল আঘাতে জানমালের ক্ষয়ক্ষতি প্রদর্শন করতে বুধবার, জুন ৫, ২০২৪, পটুয়াখালী জেলার উপকুলীয় এলাকা পরিদর্শনে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।
এ লক্ষ্যে রোববার, জুন ২, ২০২৪, বিকালে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এবং পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
সভায় সর্বসম্মতিক্রমে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে উল্লিখিত নেতৃবৃন্দ উপদ্রুত এলাকা পরিদর্শনের জন্য পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com