• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এর জীবনাবসানে তারেক রহমান-এর শোক

প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ৭:২৫
আপডেট: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ৭:২৫

96000245 1

বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এর জীবনাবসানে তারেক রহমান-এর শোক

বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ গতকাল ৯৬ বছর বয়সে ইহলোক ত্যাগ করেছেন। তাঁর এই মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে শোকবাণী দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “রানী দ্বিতীয় এলিজাবেথ এর জীবনাবসানে সেদেশের শোকাচ্ছন্ন রাজপরিবার ও সরকারের প্রতি বাংলাদেশের জনগণ সহমর্মিতা প্রকাশ করছে।
এই মৃত্যুতে বিএনপি এবং আমি গভীরভাবে শোকাহত। যুক্তরাজ্যের রানী হিসেবে দ্বিতীয় এলিজাবেথ বিশ্বশান্তি ও জাতি সমূহের মধ্যে সৌহার্দ্য স্থাপনে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। অনেক সাফল্যের মূলে ছিল তাঁর উদ্যোম ও উদ্যোগ।
বৃটেনের রানী হিসেবে সুদীর্ঘ সময় দায়িত্ব পালনকালে তিনি এখন ইতিহাসের এক উজ্জল অধ্যায়। তিনি বরণীয় ও সম্মাননীয় বিশ্বনেতাদের একজন যাঁকে বিশ্ববাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবাণীতে রানী দ্বিতীয় এলিজাবেথ এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং সেদেশের শোকার্ত জনগণ ও পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com