• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় ওবায়দুল কাদেরের শোক

প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ৫:২৯
আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ৫:২৯

9666696

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় ওবায়দুল কাদেরের শোক

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানী ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তিনি।

তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ শোকসন্তপ্ত সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি এ ঘটনার সঠিক তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com