• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৈদেশিক ঋণ নির্ভর বাজেট গরিবদের জন্য নয় : নিতাই রায় চৌধুরী

প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ২:০৭
আপডেট: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ২:০৭

9604 1

বৈদেশিক ঋণ নির্ভর বাজেট গরিবদের জন্য নয় : নিতাই রায় চৌধুরী

জনতার আওয়াজ ডেস্ক
আজকের এই বৈদেশিক ঋণ নির্ভর বাজেট গরিবদের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (১১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম
আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, আজকের এই বাজেটর অধিকাংশ হচ্ছে বৈদেশিক ঋণ নির্ভর বাজেট। বিদেশি ঋণ যদি পাওয়া যায় তাহলে বাজেট পরিপূর্ণ হবে। এই বাজেট দেশের গরিব মানুষের কথা চিন্তা করে তৈরী করা হয়নি। যারা দেশের টাকা লুটপাট করে, দুর্নীতি করে তাদেরকেই উৎসাহিত করার জন্য এই বাজেট তৈরী করা হয়েছে। আজকে দেশের পুলিশ প্রধান এবং সেনাবাহিনী প্রধানেরা ভয়াবহ দুর্নীতি করছে। এই হচ্ছে দেশের অবস্থা।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এই সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে। বর্তমান এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক এইচ. এম. স্বপন রানার পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, কৃষকদলের সহ-সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহীম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হক পাইলট, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি শামসুজ্জোহা, আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন জুঁই ইঞ্জিনিয়ার সুমন, সহ-সাধারণ সম্পাদক মো. শফিক, যুব বিষয়ক সম্পাদক মো. বরকত পাটোয়ারী, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন, জিসফ নেতা আবু জাফর দেওয়ান, মোহাম্মদ সুমন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com