• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৈষম্যবিরোধী নেতা মাহাদী হাসান গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ১০:০২
আপডেট: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ১০:০২

96666539

বৈষম্যবিরোধী নেতা মাহাদী হাসান গ্রেপ্তার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহাদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের শায়েস্তানগর এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় গ্রেপ্তার দেখানো হয়।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মাহদীর গ্রেপ্তারের প্রতিবাদে সদর থানার সামনে জড়ো হওয়া বৈষম্যবিরোধী নেতারা থানা আটকে বিক্ষোভ করেন।

এর আগে, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় বসে ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’ এমন মন্তব্য করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেন মাহাদী। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com