• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ব্যবসায়ীরা নয়, ঋণ খেলাপিরাই এ সরকারকে আবার ক্ষমতায় বসাতে চায়

প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৮:২৫
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৮:২৫

966663 5

ব্যবসায়ীরা নয়, ঋণ খেলাপিরাই এ সরকারকে আবার ক্ষমতায় বসাতে চায়

নিউজ ডেস্ক

ব্যবসায়ীরা নয়, ঋণ খেলাপি এবং হত্যাকারীরাই এ সরকারকে আবার ক্ষমতায় বসাতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

তিনি বলেন, যারা অবাধে লুট করেছেন তারা তাদের সেই অর্থ রক্ষার্থে এই অবৈধ সরকারকে সমর্থন দিচ্ছেন। কোনো দেশপ্রেমিক ব্যক্তি ভোট চোর ও গণতন্ত্র হত্যাকারীদের সমর্থন করতে পারে না।

রোববার (১৬ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিভিন্ন মার্কেট এবং যানবাহনের যাত্রীদের লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করতে এ লিফলেট বিতরণ করছে বিএনপি।

আবদুস সালাম বলেন, কারসাজি করে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট লুণ্ঠনের অপকর্মের সঙ্গে জড়িতরাই ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে। যারা এ অবৈধ সরকারকে সমর্থন দেবে তারা জাতির শত্রু। কোনো দেশপ্রেমিক এই ভোট চোর ও গণতন্ত্র হত্যাকারীদের সমর্থন করতে পারে না।

তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে তা পাগলও বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনো সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসতে পারেনি। এরা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে অবাধ লুটপাটে মেতে ওঠে। এ সরকার যত দ্রুত বিদায় নেবে, দেশ ও জাতির ততই মঙ্গল।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, আবদুস সাত্তার, সদস্য এম এ হান্নান, আরিফুর রহমান নাদিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com