• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশ: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ৭:১৫
আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ৭:১৫

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।

রবিবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে এ বৈঠক হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দিল্লিতে নিযুক্ত অস্ট্রিয়ার বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com