• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বড় সমাবেশের ঘোষণা দিল বিএনপি

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১২:৪০
আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১২:৪০

BNP LOGO 1 4 2

বড় সমাবেশের ঘোষণা দিল বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।

তিনি বলেন, ‘শ্রমিকদের মজুরি কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা জীবন-জীবিকার নিশ্চয়তাসহ বিভিন্ন দাবি এখনো বহাল রয়েছে। এসব দাবি আদায়ের শ্রমিক দল আন্দোলন চালিয়ে যাবে। বিএনপি ক্ষমতায় থাকলেও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আরও উদ্যোগ প্রয়োজন।’

দলের নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের প্রত্যাশা করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘ইতোমধ্যে কৃষিশ্রমিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে ঋণ মওকুফের বিষয়টি উল্লেখযোগ্য। পাশাপাশি শ্রম আইন সংশোধনের উদ্যোগ ও শ্রমিকদের জন্য সহায়ক হয়েছে। তবে আরও কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com