• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারতকে ঘুষ উপহার হিসেবে ১০ চুক্তি করেছে সরকার : সেলিমা রহমান

প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪ ৮:২৪
আপডেট: শনিবার, ৬ জুলাই, ২০২৪ ৮:২৪

96660002

ভারতকে ঘুষ উপহার হিসেবে ১০ চুক্তি করেছে সরকার : সেলিমা রহমান

জনতার আওয়াজ ডেস্ক

ভারতকে ঘুষ হিসেবে ১০ চুক্তি করেছে আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি বলেন, ভারতের নির্বাচন পরপরই প্রধানমন্ত্রী দৌড়ে গেছে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে। এর কিছু দিন আবারও ভারতের পরামর্শ নিতে গেছেন। ভারতকে ঘুষ উপহার দিতে সেদিন সত্যিকারের অর্থে ১০টা সমঝোতা চুক্তি করেছেন। সেই চুক্তি একটা ভয়ংকর চুক্তি। বাংলাদেশের স্বাধীনতা রাখতে পারব কিনা তা নিয়ে মানুষ আজ শঙ্কিত।

শনিবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘৬ জুলাই ২০১১ সালে সংসদ ভবনের সামনে তৎকালীন সময়ে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকসহ বিএনপির জনপ্রতিনিধিদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করে নবীন দল।

সেলিমা রহমান বলেন, ভারতের একপ্রান্ত থেকে আরেক যাবে রেল করিডোর। কিন্তু সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ নেই। কিন্তু তিস্তা পানির জন্য উত্তরাঞ্চল মানুষ পানি পাচ্ছে। অথচ প্রধানমন্ত্রী তিস্তার পানি ছাড়াই তিস্তা প্রকল্প চুক্তি করে আসলেন।

তিনি বলেন, আজকে বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে। বাংলাদেশ স্বাধীন আছে কিনা তা নিয়ে দেশের মানুষ সন্দিহান। কারণ একটা ফ্যাসিস্ট সরকার বার বার বিনাভোটে অন্য দেশের কল্যাণে ক্ষমতায় অসীন হয়েছে। বিচারবিভাগ সহ সবকিছু তাদের আওতাভুক্ত। বিচার নেই, সুশাসন নেই, উন্নয়ন নেই, আছে শুধু লুটপাট, জনগণের উপর নির্মম নির্যাতন।

সেলিমা রহমান আরও বলেন, গত নির্বাচন বিএনপি বর্জন করায় জনগণ ভোট দিতে যায়নি, এটা আমাদের অর্জন। কয়েকটি দালাল দল ছাড়া কেউ নির্বাচন অংশ গ্রহণ করেনি। এবার ‘ডামি’ ‘আমি-তুমি-স্বামী’ নির্বাচন করেছে। পরপর ৩টা নির্বাচন পাতানো নির্বাচন করে বাকশাল কায়েম করেছেন। আজকে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

‘চীনে যেতে ভারত অনুমতি দিয়েছেন’- পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যর জবাবে সেলিমা রহমান বলেন, চীনে যাওয়ার জন্য ভারতের কাছ থেকে পারমিশন নিয়েছেন প্রধানমন্ত্রী। এটা অত্যন্ত লজ্জাজনক। ভারতের অনুমতি দেওয়ার কে? বাংলাদেশে কি হবে, কি হবে না সবকিছু ঠিক করবে বাংলাদেশ। চুক্তির নামে ভারতকে ঘুষ দেওয়ার বিনিময়ে আজকে প্রধানমন্ত্রীকে চীনে যাওয়ার অনুমতি দিয়েছে।

২০১১ সালের সংসদ ভবনের সামনে জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এ ঘটনার মাধ্যমে জনগণের বিভিন্ন অধিকার যেখানে নিশ্চিত করা হয় সেই জাতীয় সংসদ আবমাননা করা হয়েছে। এবং এই ১৪ বছর ধরে ন্যাকারজনক ঘটনার বিচার দীর্ঘদিন প্রতিবাদ করলেও আজ পর্যন্ত হয়নি। আজকে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য লড়াই-সংগ্রামে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।

আয়োজক দলের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির তালুকদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানা সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, শেখ শামিম, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com