• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক মর্যাদার: হানিফ

প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪ ৬:৩৪
আপডেট: বুধবার, ১৯ জুন, ২০২৪ ৬:৩৪

966666

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক মর্যাদার: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক মর্যাদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে তা প্রমাণিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বুধবার (১৯ জুন) দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নব নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার বিদেশিদের জন্য নয়, দেশ এবং দেশের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কাজ করছে। ক্ষমতায় থাকতে দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস করে বর্তমানে জনবিচ্ছিন্ন বিএনপি এখন অযৌক্তিক কথাবার্তা বলছে।

এ সময় দুর্নীতি নিয়ে হানিফ বলেন, যেই দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। কিন্তু বিএনপির সময়ে তারা এটা করেনি। হাওয়া ভবন ছিল দুর্নীতির স্বর্গরাজ্য। ক্ষমতায় থাকতে খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিল, এখন তারা আবার এটার বিরোধিতা করছে। যে দলের শীর্ষ নেতারা দুর্নীতিতে অভিযুক্ত, তাদের মুখে দুর্নীতির কথা মানায় না।

হানিফ আরও বলেন, বিএনপির নতুন নেতাদের কাছে অতীতের মত সন্ত্রাস, নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করে দেশের উন্নয়নে গঠনমূলক কর্মকাণ্ড প্রত্যাশা করছে জাতি।

এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নব নির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com