• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারতের সীমান্ত হত্যা বন্ধ করা উচিত: ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ ২:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ ২:৫৯

ভারতের সীমান্ত হত্যা বন্ধ করা উচিত: ফখরুল

সিলেট প্রতিনিধি

সীমান্ত হত্যার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারতের উচিত অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা। আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি।’

বুধবার (২৫ ডিসেম্বর) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মেয়ের বিয়েতে যোগ দিতে সিলেট আসেন ফখরুল।

তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেত্রী নিপুর রায়।

গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন মুক্তির আবেগ। আমরা একটা ফ্যাসিস্ট রোলারের হাত থেকে মুক্ত হয়েছি সেই আবেগ আছে। সেই সঙ্গে এখন আমরা গণতন্ত্রের জন্য সবাই মিলে কাজ করছি, সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি।

মির্জা ফখরুল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com