• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভাসানী অনুসারী পরিষদে যোগ দিল ২ ডজন নেতা

প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ২:২১
আপডেট: শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ২:২১

9602 6

ভাসানী অনুসারী পরিষদে যোগ দিল ২ ডজন নেতা

জনতার আওয়াজ ডেস্ক

ভাসানী অনুসারী পরিষদে যোগ দিয়েছেন সারাদেশ থেকে আসা বিভিন্ন সংগঠন থেকে প্রায় ২ ডজন নেতাকর্মী।

শনিবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। এতে নতুন নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয় দলটি।

সদ্য যোগদানকারী নেতাকর্মীদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু বলেন, মানুষের ভোটের অধিকার রক্ষা, দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এবং মানুষের নাগরিক ও মৌলিক অধিকার জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই সামাজিক সংগঠন থেকে রাজনৈতিক দলে রুপান্তরিত হয়েছে ভাসানী অনুসারী পরিষদ। গনতন্ত্র মঞ্চ গঠনের প্রথম উদ্যোগও নিয়েছিল ভাসানী অনুসারী পরিষদ।

তিনি বলেন, দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা রাজপথে রয়েছি। একদফা আন্দোলনের বিকল্প নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার পতন ঘটিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

বিভিন্ন সংগঠন থেকে উপাধ্যক্ষ নুরুজ্জামান হিরা, মো. শাহাদাত হোসেন, নুরুল আমীন লিটন, মো. ওমর ফরুক, হাজী মাসুদ খান, তানজিমুল হাসান মায়াজসহ সারাদেশ থেকে প্রায় ২ জন নেতাকর্মী যোগদান করেছেন।

ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিম সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ও ভাসানী অনুসারী পরিষদের উপদেষ্টা মো. হারুন অর রশিদ, বিশিষ্ট লেখক ও গবেষক সিরাজ উদ্দিন সাথী, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, বাবুল বিশ্বাস, আরিফ হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com