• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভিপি নুরের দলীয় কার্যালয় বন্ধে মির্জা ফখরুলের উদ্বেগ

প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ৭:০৮
আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ৭:০৮

966656 13

ভিপি নুরের দলীয় কার্যালয় বন্ধে মির্জা ফখরুলের উদ্বেগ

নিউজ ডেস্ক

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ভবনের মালিক কর্তৃপক্ষ তালা লাগিয়ে দেওয়াসহ ভবনে প্রবেশের সময় নেতাকর্মীদের ওপর পুলিশের হামলায় অন্তত ৩০ জনকে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ জুলাই) এক বিবৃতিতে এ নিন্দা জানান।

তিনি বলেন, পুলিশের বেধড়ক লাঠিচার্জে নুরুল হক নুরসহ আহত নেতারা কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৩০ ডিসেম্বরের মধ্য রাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। সরকার দেশকে বিরোধী দলশূন্য করতে এখন মাঠে নেমেছে। আর এজন্য বিরোধী দলের নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশব্যাপী আতঙ্কের বিস্তার ঘটাচ্ছে, যাতে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কেউ সমালোচনা করতে সাহসী না হয়।

তিনি বলেন, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ভবনের মালিক পক্ষ কর্তৃক তালা লাগিয়ে দেওয়াসহ ভবনে প্রবেশের সময় পুলিশ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জন নেতাকর্মীকে আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হলো- বর্তমান স্বৈরশাহী দেশে বিরোধীদলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর। তবে তাদের এই সাধ কোনোদিন পূরণ হবে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ, তারা বহু মত, পথ ও বিশ্বাসের ঐতিহ্যকে কখনোই ধুলিস্যাৎ হতে দিবে না। নুরুল হক নুরের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করাসহ পুলিশি হামলার কাপুরুষোচিত ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আহত নেতাদের আশু সুস্থতা কামনা করছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com