• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোটচোর সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না: টুকু

প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:১১
আপডেট: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ১২:১১

9885696

ভোটচোর সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না: টুকু

নিউজ ডেস্ক
ভোটচোর সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন, কথা একটাই- ভোটচোর সরকারের পতন ঘটাতে হবে, এবার আমাদের জয়ী হতেই হবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ভোটচোর, স্বৈরাচার, অবৈধ, অনির্বাচিত শেখ হাসিনাকে বিদায় দেয়ার জন্য। বাংলাদেশের মানুষ ভোটচোরকে ধরার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ভোটচোরদের সময় শেষ, জনগণের বাংলাদেশ।’

তিনি বলেন, ‘ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে একদফার আন্দোলন চলছে। তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।’

যুবদল সভাপতি বলেন, ‘মামলা, গ্রেপ্তার ও নির্যাতন করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। সবাইকে সর্বশক্তি নিয়ে রাজপথে নামতে হবে। এই সরকারকে বিদায় করতে হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com