• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোটচোর সরকারের প্রতি জনগনের আস্থা নাই: যুবদল সভাপতি

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ৬:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ৬:০৩

96669696 5

ভোটচোর সরকারের প্রতি জনগনের আস্থা নাই: যুবদল সভাপতি

নিউজ ডেস্ক
ভোটচোর সরকারের প্রতি জনগনের আস্থা নাই জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘কথা একটাই ভোটচোর সরকারের পতন ঘটাতে হবে, এবার আমাদের জয়ী হতেই হবে। রোডমার্চ শেষ হবে যেদিন এই সরকারের পতন হবে।’

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভৈরব বাসস্ট্যান্ডে সিলেটের উদ্দেশ্যে রোডমার্চ কর্মসূচির প্রথম পথসভায় তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নতুন নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়া ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবিতে রোডমার্চ কর্মসূচি পালন করছে বিএনপি।

টুকু বলেন, অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে আমাদের এক দফার আন্দোলন চলছে। এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেই আমাদের আন্দোলন শেষ হবে।

তিনি বলেন, ‘ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে একদফার আন্দোলন চলছে। তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।’

যুবদল সভাপতি বলেন, মামলা, গ্রেপ্তার ও নির্যাতন করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। সবাইকে সর্বশক্তি নিয়ে রাজপথে নামতে হবে। এই সরকারকে বিদায় করতে হবে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন,হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স,সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেশ আলী মামুন,যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল,কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রুহুল আমিন আকিল,জাকির সিদ্দিকী,মহসিন মোল্লা,রেজাউল কবির পল,যুগ্ন সাধানণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান,ইয়াসিন ফেরদৌস মুরাদ,মোস্তফা জগলুল পাশা পাপেল,সহ-সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল,শাহ নাসির উদ্দিন রুমন, প্রচার সম্পাদক করিম সরকার,তথ্য ও গবেষনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক,মৎস ও পশুপালন সম্পাদক আবুবকর সিদ্দিক পাভেল, সহ-মানবাধিকার সম্পাদক মাহবুব আলম আকতার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com