• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোটের বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে : জাহিদ হোসেন

প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৬:০৬
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৬:০৬

9658632

ভোটের বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে : জাহিদ হোসেন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আপনাদের সবার একটা করে ভোট, আমারও একটা ভোট। কাজেই আমাদের অধিকার সবার সমান এবং এই ভোটের বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলির এলএসডি গোডাউন মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, অনেকেই অনেক কথা বলবে, অনেকেই অনেক লোভ দেখাবে কিন্তু কোনো প্রলোভনে দয়া করে আমরা যোগ দেব না।

কাজেই ভোটের দিন ভোটকেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি নির্ভয়ে দেবেন।
তিনি বলেন, নিজের আমল নিজে সঙ্গে নিয়ে কবরে যেতে হবে। যার যার হিসাব কিয়ামতের দিন সে সে দেবেন। কিন্তু অনেকেই বলছেন, তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে।

এতে করে মানুষের ঈমান থাকে না। যারা একটি ভোটের জন্য মানুষকে এসব কথা বলে, বাড়িতে আমাদের মা-বোনদের তালিম দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি না। তাই সবাইকে এসব বিষয় নিয়ে সজাগ থাকতে হবে।

বিএনপির এই নেতা বলেন, গত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে, রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় ভোট হয়ে গেছে।

কিন্তু এবার মনে হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সত্যি সত্যি নির্বাচন হবে। মানুষ যাদের ভালো মনে করবেন, আপনার এলাকার জন্য যে কাজ করবে; তাকেই ভোট দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকেই।

পরে ধরন্দা, ফকিরপড়া, মাঠপাড়া, ও হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে পথসভা করেন ডা. জাহিদ হোসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com