• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোট ডাকাতির চেষ্টা হলে পালানোর জায়গা পাবেন না: হাসনাত

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৭
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৭

9685210 1

ভোট ডাকাতির চেষ্টা হলে পালানোর জায়গা পাবেন না: হাসনাত

সিরাজগঞ্জ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ভোট ডাকাতির চেষ্টা হলে পালানোর জায়গা পাবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এসআইকে টাকা দিতে হতো, ভোটের আগের রাতে কনস্টেবলকে খাম পাঠাতে হতো। এবার যদি কালো টাকা স্পর্শ করেন, ভোট ডাকাতির চেষ্টা করেন, জনগণের ভাগ্য নিয়ে খেলেন, আপনারা পালানোর জায়গা পাবেন না।’

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী সাইফ মুস্তাফিজের সমর্থনে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন শুধু নির্বাচন নয়, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, আগামী ১০০ বছর বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কেমন হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে।’

জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৬ আসনের এনসিপি প্রার্থী সাইফ মুস্তাফিজ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com