নয়াপল্টনে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুলের মরদেহ দেখতে মর্গে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে তিনি সেখানে যান। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন, মহাসচিব মকবুল হোসেনের স্ত্রী হালিমা ও মেয়ে মিতুলাকে সান্ত্বনা দিয়ে তিনি আর্থিক সহযোগিতা করেন।
উল্লেখ্য গতকাল নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে পুলিশের গুলিতে নিহত পল্লবী ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মকবুল হোসেনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
মহাসচিবের সাথে ছিলেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।












