• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মদিনায় মির্জা ফখরুলকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪ ৩:৫১
আপডেট: শনিবার, ৪ মে, ২০২৪ ৩:৫১

9666985 1

মদিনায় মির্জা ফখরুলকে ফুলেল শুভেচ্ছা

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মদিনায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরব বিএনপির নেতারা।

পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার (২ মে) রাতে বিএনপি মহাসচিব স্বস্ত্রীক মদিনায় পৌঁছান। গতকাল শুক্রবার তাকে নেতা-কর্মীরা শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব, সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ প্রমুখ।

মির্জা ফখরুল গতকাল মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করেন। আজ শনিবার তিনি মক্কা যাবেন এবং পবিত্র ওমরাহ পালন করবেন।

আগামী ৮ মে মির্জা ফখরুল দেশে ফিরবেন বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com