• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মনে রাখবেন এটা ১৯৭৫ সাল না, এটা ২০২২ সাল : মায়া

প্রকাশ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ৪:৩৬
আপডেট: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ৪:৩৬

96000027

মনে রাখবেন এটা ১৯৭৫ সাল না, এটা ২০২২ সাল : মায়া

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারকে হত্যা-ক্যু, ষড়যন্ত্রের পরিকল্পনাকারী পরিবার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম।

তিনি বলেন, জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা হত্যার সঙ্গে জড়িত। সেই একই ধারায় তার স্ত্রী খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার পরিকল্পনা করেছে। জিয়া পরিবার হত্যা-ক্যু, ষড়যন্ত্রের পরিকল্পনাকারী পরিবার।

রবিবার (২৮ আগস্ট) রাজধানীর কোতোয়ালি থানাধীন মোয়াজ্জেম হোসেন সাংস্কৃতিক কেন্দ্রে “স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে” তিনি এসব কথা বলেন। ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপিকে বাংলাদেশ রাজনীতি করতে দেয়া হলে অত্যাচার, নির্যাতন, খুন-গুম, আগুন সন্ত্রাস চলতে থাকবে। তারা বাংলাদেশকে স্বীকার করে না, গণতন্ত্র মানে না, ইলেকশন কমিশন মানে না। তারা চায় একটা লাশ, সেটা শেখ হাসিনার। জীবন দিয়ে সারাবাংলার মানুষ শেখ হাসিনাকে রক্ষা করবে, কেউ তাকে একটা টোকা দিতে পারবে না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, মনে রাখবেন এটা ১৯৭৫ সাল না, এটা ২০২২ সাল। আপনারা বলেন আওয়ামী লীগের পিঠের চামড়া তুলে নিবেন, বঙ্গোপসাগরে ফেলে দিবেন, এক ধাক্কা দিয়ে সরকার ফেলে দিবেন। ধাক্কা দিবেন কবে, সময় তারিখটা বলেন, আমি একটু দেখতে চাই। আমরা প্রস্তত, আমরা খেলোয়াড়, আমরা বীরের জাতি। আপনারা বললেই নির্বাচন দিয়ে দিবে মামা বাড়ীর আবদার। একবার জাতীয় সরকার চান, আরেক বার তত্বাবোধায়ক সরকার চান, কি চান আপনারা নিজেরাই জানেন না।

সাবেক মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত যদি আবার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ ২শ বছর পিছিয়ে যাবে। দেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে দরকার, শেখ হাসিনার মত নেতৃত্ব দরকার। দেশের জনগণের উন্নয়নের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন।

জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই আমরা ভালো আছি। শান্তিতে দুই বেলা ভাত খেতে পারি। আজকে পবিত্র শোকের মাসে আমাদের শপথ নিতে হবে, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে টানা ৪র্থ বারের মত ক্ষমতায় আনতে হবে বলেও যোগ করে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য।

৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী, সহ-সভাপতি সাজেদা বেগম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক,
আব্দুর রহমান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ্ লিটনসহ অন্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com