• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মরতে হবে, জাতির সঙ্গে বেইমানি করা সমীচীন হবে না : কর্নেল অলি

প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ৫:১৫
আপডেট: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ৫:১৫

98558969

মরতে হবে, জাতির সঙ্গে বেইমানি করা সমীচীন হবে না : কর্নেল অলি

নিউজ ডেস্ক

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, মানুষকে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। বেইমান, মোনাফেকরা কাফেরদের থেকেও অধম। কোনো অবস্থাতেই জাতির সঙ্গে বেইমানি করা সমীচীন হবে না। মেহেরবানি করে নির্বাচন বর্জন করুন। সত্য ও ন্যায়ের পথে থাকুন।

শনিবার (২ ডিসেম্বর) দেশবাসীকে আগামীকাল রোববার ও সোমবার অবরোধ পালনের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আন্দোলন করছি। বর্তমানে বেচাকেনার নির্বাচন, ভাগবাটোয়ারার নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী নির্বাচন বর্জন করেছি। বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা গণমানুষের শত্রু, গণতন্ত্র এবং দেশের শত্রু। আমি এলডিপির নেতাকর্মী, সমর্থকসহ বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য অনুরোধ করছি।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশ রক্ষার জন্য আপনার ও আমার ইমানি দায়িত্ব পালন করতে হবে। ইমান নাই যার, কিছুই নাই তার। আশা করি আল্লাহর রহমতে আমরা ইমানি পরীক্ষায় সবাই উত্তীর্ণ হব এবং জাতীয় বেইমানদের দলে নিজেকে অন্তর্ভুক্ত করব না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com