• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মরা আংশিক সফল হয়েছি: তারেক রহমান

প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫৭
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫৭

IMG 8945

মরা আংশিক সফল হয়েছি: তারেক রহমান

সিনিয়র করেসপন্টেন্ড

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশের কোটি কোটি মানুষ চেয়েছিল দেশটি স্বৈরাচারমুক্ত হোক। মানুষ কিছুদিন আগেও কথা মানুষের বলার অধিকার ছিল না। এই দেশের মানুষ আত্মত্যাগ করে সেই অধিকার অল্প সময়ের মধ্যেই অর্জন করেছে। তবে, আমরা আংশিক সফল হয়েছি। যে পর্যন্ত ভোটের অধিকার নিশ্চিত না হবে সে পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ প্রচুর সম্ভাবনার দেশ, এখানে লুকিয়ে আছে অফুরন্ত সম্পদ, সেই সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনে শহীদদের স্মরণে আয়েজিত সভায় ভার্চুয়ালে মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরো বলেন, কোন অবস্থাতেই বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনে বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার নিশ্চিত ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহবান জানিয়ে তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকতে হবে।

যাতে জনগণ আমাদের প্রতি আস্থা রাখতে পারে। কোন অবস্থায় আইন হাতে তুলে নেওয়া যাবে না, কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলার বেলকুচি ও চৌহালী উপজেলা এবং এনায়েতপুর থানা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক আমিরুল ইসলাম খান আলীম সভাপতিত্ব করেন।

স্মরণ সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মুহিত প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com