• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি শুরু

প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৪:৫৭
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৪:৫৭

9601 13

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি শুরু

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি শুরু হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল সারে তিনটায় বিজয় র‌্যালি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ। র‌্যালিটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ মোড় ঘুরে ফের নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

র‌্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল আমীর খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান,বরকত উল্লাহ বুল,মোহাম্মাদ শাহজাহান, আহমেদ আযম খান, চেয়ারপরাসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান প্রমুখ অংশ নিয়েছেন।

এর আগে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুরের আগে থেকেই নয়াপল্টনে এসে জড়ো হতে থাকেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com