• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিথ্যাচার করে এবং খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে

প্রকাশ: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ২:৫০
আপডেট: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ২:৫০

9605 4

মিথ্যাচার করে এবং খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি মিথ্যাচার করে এবং খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে। আসলে বিএনপিকে টিকিয়ে রেখেছে মিডিয়া। জনধিক্কৃত দলটিকে নিয়ে কথা বলারও প্রয়োজন দেখি না।

হানিফ বলেন, গত ১০ বছর বিএনপি একই কথা বলছে যে এই সরকারের জনভিত্তি নেই। ধাক্কা দিলেই এই সরকার পড়ে যাবে। এই ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ে গেছে। কারণ, একজন কারাগারে থাকা দুর্নীতিবাজ আর বিদেশে পলাতক খুনির মুক্তির জন্য জনগণ আন্দোলন করবে না। যারা এই দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজের মুক্তির নামে রাজপথে সহিংসতা করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।

আজ শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে প্রধানমন্ত্রীর দেওয়া সাংবাদিকদের আর্থিক সহায়তা ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে মৃত সাংবাদিকের পরিবার ও অসুস্থ মোট ৫৪ গণমাধ্যমকর্মীকে অনুদানের চেক তুলে দেন তিনি।

এ সময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com