• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মির্জা আব্বাসকে নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়: ছেলে ইয়াসির আব্বাস

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:৪০
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:৪০

96598693 1

মির্জা আব্বাসকে নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়: ছেলে ইয়াসির আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্বাস্থ্যের অবস্থা নিয়ে কথা বলেছেন তার ছেলে ইয়াসির আব্বাস। শুক্রবার (১৩ মার্চ) হাসপাতালে মির্জা আব্বাসকে দেখে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

ইয়াসির আব্বাস বলেন, ‘বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন জায়গায় অনেকরকম কথা ছড়িয়েছে, আসলে ওরকম কিছু না। যেহেতু বয়স হয়েছে তার এবং কাজের চাপটাও একটু বেশি ছিল। সঙ্গে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি, বাবা এখন অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তিনিও সবার কাছে দোয়া চেয়েছেন।’

তিনি বলেন, ‘আসলে যেটা হয়েছিল বাবার; ইফতার করতে বসেছি আমরা, আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই। মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে খুব সম্ভবত তার মাথা ব্যথা অনুভূত হয়। এটা বেশি হওয়ায় পরে আমরা নামাজ ছেড়ে তাকে ধরি। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আমরা হাসপাতালে নেই। তিনি আসতে চাচ্ছিলেন না, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথার কথাও বলছিলেন। ’

তিনি জানান, এরপর হাসপাতালে চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন ও চিকিৎসা শুরু করেন। এরপর বাকি বিষয়তো তারাই বলেছেন।

অসুস্থ মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও দলীয় শীর্ষ নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com