• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া ঐতিহ্যবাহী আ’লীগ পথ হারিয়েছে: সাইফুল হক

প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ৬:২৫
আপডেট: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ৬:২৫

9600023 1

মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া ঐতিহ্যবাহী আ’লীগ পথ হারিয়েছে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন পুরোপুরি পথ হারিয়েছে। গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন তার গণতান্ত্রিক ঐতিহ্য বিসর্জন দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সাভারে ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির বর্ধিত সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জবরদস্তি করে ক্ষমতায় থাকতে গিয়ে তারা দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছে। অথচ এই ভোটের অধিকারের জন্যই একসময় তারা রাজপথে মরণপণ সংগ্রাম করেছিল।’

সাইফুল হক বলেন, ‘২০১৪ সালে একতরফা নির্বাচন ও ২০১৮ সালের নির্বাচনি তামাশার পর আওয়ামী লীগ দেশের জনগণ ও সব বিরোধী দলকে বাস্তবে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে।’

শিল্পাঞ্চল কমিটির সভাপতি অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কমিটির সদস্য মোহাম্মদ আওয়াল, আলমগীর হোসেন, পবিত্র একবার, আবু সাঈদ পাটোয়ারী, আবদুল করিম, তানিয়া আকতার লিমা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com