• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুন্সীগঞ্জে বিএনপি নেতা মীর সরফত আলী সপু’র কম্বল বিতরণ

প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ২:১৮
আপডেট: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ২:১৮

9601 18

মুন্সীগঞ্জে বিএনপি নেতা মীর সরফত আলী সপু’র কম্বল বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু আজ শুক্রবার সকালে উপজেলার কুচিয়ামোড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে এসব কম্বল বিতরণ করেন।

এ সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সিরাজদিখান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ নবী, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদ হাসান ফাহাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব মোল্লা, সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাসেল, সাবেক সহ-সম্পাদক আবির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ফায়সাল আহমেদ, শুভসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে তারা সবাই আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com