জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পরবর্তী সময়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
১৯৭৯ সালের ২৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘জাতীয়তাবাদী জেলে দল’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর বিএনপির চতুর্থ জাতীয় কাউন্সিলে সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।’












