• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যমুনা সেতু মহাসড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী ও ডিআইজি

প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:২৬
আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:২৬

963260 5

যমুনা সেতু মহাসড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী ও ডিআইজি

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা রেঞ্জের ডিআইজি রেজা ই মল্লিক।

বুধবার (১৮ মার্চ) দুপুরে তারা টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী ও ডিআইজি জানান, মহাসড়কের কোথাও কোনো যানজট নেই এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ সদস্যরা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

তারা আরও বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে যানজট নিরসনে পুলিশ মাঠে তৎপর রয়েছে এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে।

এ ছাড়াও মহাসড়কের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা যান চলাচল স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের ভোগান্তি এড়াতে সার্বক্ষণিক নজরদারি করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com