• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যাদের জনসম্পৃক্ততা নেই তারা কিভাবে নিশ্চিত জয়ের কথা বলছে- প্রশ্ন মির্জা আব্বাসের

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৪
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৪

965952

যাদের জনসম্পৃক্ততা নেই তারা কিভাবে নিশ্চিত জয়ের কথা বলছে- প্রশ্ন মির্জা আব্বাসের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ৭৭ সাল থেকে আমি এ এলাকায় নির্বাচন করে আসছি। নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি আমি জয়লাভ করবো। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে এখনও বলতে পারবো না আমি নিশ্চিত জয়ী হবো। অথচ, যারা কখনও নির্বাচন করে নাই। জনসম্পৃক্ততা নয়, নিজ এলাকায় পরিচিত নয়, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কখনই জড়িত ছিলো না তারা কি করে বলে নিশ্চিত জিতবে!

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামায শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকালে তিনি শাহজাহানপুর ইনকামট্যাক্স কলোনী ও এর আশে পাশের মার্কেট এলাকায় ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন। রাতে তিনি শাহজাহানপুর জাহাজ বিল্ডিং রোড এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় এবং গণসংযোগ করবেন।

মির্জা আব্বাস বলেন, যারা কখনই জয়ী হবার কথা নয়, তারা নাকি জিতেই আছে। এতে আমি সন্দিহান, তারা নির্বাচনে কারচুপি করবে কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাভাবনা করছে।

নারীসমাজকে নিয়ে সম্প্রতি জামায়াত আমীরের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এরআগেও বেফাঁস মন্তব্য করেছেন। উনি অভিজ্ঞ ও বিজ্ঞ লোক। বেসিক্যালী উনি জাসদ করতেন। তিনিসহ সিনিয়র তিনজনই অন্যদল থেকে জামায়াতে এসেছেন। উনারা জামায়াতে এসে ভাবসাব এমন যে, এমনকিছু না বললে মানুষ কি করে বুঝবে তারা জামায়াত করে। তাই নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করার মত সাহস পায়।

তিনি বলেন, যদিও তারা বলছে তাদের আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি এত দ্রুত সময়ের মধ্যে ফেরত পাওয়া যায় আমি জানতাম না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com