• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যারা দেশের স্বাধীনতা চায় নাই, তারা ধর্মের নামে বিভাজনের রাজনীতি চায়: সালাউদ্দিন

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৬
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৬

9666258

যারা দেশের স্বাধীনতা চায় নাই, তারা ধর্মের নামে বিভাজনের রাজনীতি চায়: সালাউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যারা এদেশের স্বাধীনতার চায় নাই, তারা ধর্মের নামে বিভাজনের রাজনীতি করতে চায়। এদেশের মানুষ ধর্মের নামে বিভাজনের রাজনীতি চায় না। আমরা সবাই বাংলাদেশী পরিচয়ে পরিচিত, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী কক্সবাজার -১ (চকরিয়া – পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমদ।

রবিবার (০১ ফেব্রুয়ারী) বেলা ১টার সময় চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলায় নির্বাচনী পথসভায় উপরোক্ত কথা গুলো বলেন।

পথসভায় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, এদেশে বার বার গণতন্ত্র বিলুপ্ত হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বার বার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে ছাত্র-জনতা।

তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী যে নির্বাচন হবে তা গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। আগামী নির্বাচনের মাধ্যমে বৈষম্যবিহীন রাষ্ট্র ও সমাজ গঠন করতে হবে। অর্থাৎ এ নির্বাচন হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিকানা বুজিয়ে পাওয়ার নির্বাচন। তাই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি জয়যুক্ত করে গনঅধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিন।

উক্ত পথসভায় আরো বক্তব্য রাখেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুল হক ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com