• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যারা হাসিনার আদেশ মানেননি, তারা আ. লীগের পুনর্বাসনে আপোষ করবে না

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৩:২২
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৩:২২

9607 4

যারা হাসিনার আদেশ মানেননি, তারা আ. লীগের পুনর্বাসনে আপোষ করবে না

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে অফিসাররা হাসিনার আদেশ মানেননি, তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলে আমাদের বিশ্বাস।

আজ সোমবার (২৪ মার্চ) রাত পৌনে দুইটার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন।

ভিডিওটিতে ৫ আগস্ট পরবর্তী সময়ে সেনা সদস্যদের বিভিন্ন ভূমিকার চিত্র দেখা যায়। এর ক্যাপশনে হাসনাত আরো লিখেন, ‘দেশপ্রেমিক অফিসাররা রাজি হয়নি ছাত্র-জনতার বুকে গুলি চালাতে। আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি।’

তিনি লিখেন, ‘যে অফিসাররা হাসিনার আদেশ মানেননি, তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কখনোই আপোষ করবে না বলেই আমাদের বিশ্বাস।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com