• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলে এসেছি, তত্ত্বাবধায়কে ফেরা সম্ভব না: কাদের

প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৯:৪৬
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৯:৪৬

96663256 28

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলে এসেছি, তত্ত্বাবধায়কে ফেরা সম্ভব না: কাদের

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের নেতারা। সেখানকার আলোচনা তুলে ধরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর ফিরিয়ে আনা সম্ভব নয়।

বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগের ওই সাক্ষাৎ হয়। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় এ প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের প্রতি তত্ত্বাবধায়ক সরকারের ‘ভূত’ মাথা থেকে নামিয়ে ফেলার আহ্বান জানান তিনি।

সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজকে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েছিলাম। আজকে আমেরিকান অ্যাম্বাসেডরকে আমরা বলে এসেছি, ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু সো কল্ড কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাগেইন।’

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়। এরপর ২০১৪ ও ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালে বিএনপি জাতীয় নির্বাচন বর্জন করে। ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও তারা মাত্র সাতটি আসন পায়। ওই নির্বাচনে আগের রাতেই ভোট হয়ে যায় বলে অভিযোগ রয়েছে বিএনপির।

আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি বলছে, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবি তুলেছে তারা। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এর মধ্যে আজ বুধবার যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে এলেন ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

বিএনপির মতো সাড়াশব্দ দিয়ে নয়, নীরবে যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়েছিলেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আমরা আবার বিএনপির মতো মিডিয়া-টিডিয়া নিয়ে যাই না। তারা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে গিয়েছিল, সেখানে বোধ হয় মিডিয়ার বুম ছিল না৷ পরে তারা সবাইকে ডেকে নিয়ে যা কথা হয়েছে, সেটাও বলেছে; যে কথা হয়নি, সেটাও বলেছে৷ অবস্থাটা এমন দেখলাম যে মনে হয় যেন ভারত জয় করে এসেছে। আমরা সেটা না৷ আমরা নীরবে গিয়ে নিঃশব্দে চলে এসেছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com