• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে বিএনপি

প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ১২:১৩
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ১২:১৩

BNP 3

যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক

চলতি মাসেই যুগপৎভাবে বড় কর্মসূচিতে যেতে চায় বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দুর্নীতি বিরোধী প্রচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা ইস্যু, সীমান্ত হত্যা, গ্যাস এবং পানির দাম বৃদ্ধির প্রতিবাদসহ জনসম্পৃক্ত ইস্যুতে এই কর্মসূচি দিতে চায় দলটি। কর্মসূচি ঠিক করতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটের সঙ্গে বৈঠক করছে বিএনপি। এই বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সভায় কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ-সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভার্চ্যুয়ালি অংশ নেন। এর বাইরে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠকের পর দ্বিতীয় দফায় যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ-সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকরা নিজেরা সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
ওদিকে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণে সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। শনিবার বিকালে গণ-অধিকার পরিষদের (নুর) সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ই জুলাই গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম এবং ১২ই জুলাই এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথক বৈঠক করেন বিএনপি নেতারা। এরই ধারাবাহিকতা রোববার বিকাল ৫টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com