• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যেখানেই সমাবেশ সেখানেই মানুষের ঢল : সেলিমা রহমান

প্রকাশ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ১:৩৪
আপডেট: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ১:৩৪

60E22A50 5A1C 4BE5 8AD1 A10716ABE291

যেখানেই সমাবেশ সেখানেই মানুষের ঢল : সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বিএনপি যেখানেই সমাবেশ করেছে, সেখানেই মানুষের ঢল নেমেছে। কারণ, জনগণ আজ পরিবর্তন চায়। তারা এই ফ্যাসিস্ট সরকারের পতন চায়। আজ সব জনগণ ঘুরে দাঁড়িয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন-বরিশাল বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান এবং পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়।

সেলিমা রহমান বলেন, ‘খালেদা জিয়াকে হিংসার বশবর্তী হয়ে জেলে পুরে স্লো পয়জনিং করা হয়েছে। এখন তিনি গুরুতর অসুস্থ। কিন্তু তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, এই সরকার খালেদা জিয়াকে ভয় পাচ্ছে। কারণ, তারা জানে- খালেদা জিয়া যদি ফিরে আসেন, যদি উনি রাজপথে নামেন- তবে জনগণ সেই দিকে ধাবিত হবে।

ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আজ পরমাণু বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেলসহ অনেক কিছু উদ্বোধন করছেন, করেন। কিন্তু এ দেশের মানুষ চায় পেটে ভাত, পরনে কাপড়। যা আপনারা দিতে পারেননি। আপনাদের উন্নয়নের ইট-কাঠের মধ্যে এ দেশের জনগণ পিষ্ট হয়ে গেছে। তাদের আর কথা বলার জায়গা নেই। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা পরিবর্তন চায়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আলী আসগর ফকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com