• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রমজানেও সারা দেশে বিএনপির আন্দোলন কর্মসূচি চলবে : মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ৮:৫৩
আপডেট: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ৮:৫৩

রমজানেও সারা দেশে বিএনপির আন্দোলন কর্মসূচি চলবে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে রমজানেও সারা দেশে বিএনপির আন্দোলন কর্মসূচি চলবে।

শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে এতিম শিশু ও আলেম-ওলামাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ অনুষ্ঠানে রমজানজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

রমজানজুড়ে যেসব কর্মসূচি করবে বিএনপি: গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ১ এপ্রিল সব জেলায় দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি, ৮ এপ্রিল বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মহানগর, জেলা, উপজেলা ও থানাপর্যায়ে অবস্থান কর্মসূচি। ৯ থেকে ১৩ এপ্রিল প্রচারপত্র বিলি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। এ ছাড়া ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত জেলা ও মহানগরে সভা-সমাবেশ-মতবিনিময় সভা করবে দলটি।

ইফতার মাহফিলে ফখরুল বলেন, ‘রমজানে রাজনৈতিক কর্মসূচি ঘোষণার ইচ্ছা না থাকলেও সরকার বিএনপিকে কর্মসূচি দিতে বাধ্য করেছে। দেশের সাধারণ মানুষ কষ্টে দিনাতিপাত করছে। প্রতিটি জিনিসের দাম বেড়েছে। দেশে এমন সরকার রয়েছে, যারা নির্বাচিত নন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন করছে। সারা দেশে রমজানের মাঝেও এ দাবি নিয়ে আন্দোলন চলমান থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আমরা চালিয়ে যেতে চাই।’

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ওলামা দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক ইফতারের আগে দোয়া ও মোনাজাত করেন।


সর্বশেষ সংবাদ

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
কসকো সাবান: সোনালী দিনের স্মৃতির সুবাস
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com