• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে একদফা দাবিতে সমমনা জোটের সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১:০৮
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ১:০৮

966523 3

রাজধানীতে একদফা দাবিতে সমমনা জোটের সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
যুগপৎ আন্দোলনের অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জোটের প্রধান সমন্নয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

সমাবেশে ড.ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটি বিএনপির দাবি নয়, গণমানুষের দাবি। সকল গুম-খুনের বিচার করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন দিতে হবে।’

তিনি বলেন, ‘পুলিশ অন্যায়ভাবে সরকারের হুকুমে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করছে। তা বন্ধ করতে হবে। সরকারের দমন-পীরণের প্রতিবাদ করছে আজ সারাবিশ্ব। দেশবাসী শপথ নিয়েছে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর ঘুরে আবার পুরানা পল্টনে শেষ হয়।

এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এন এম শাওন সাদিকী, মুসলিম লীগের খান আসাদ, জনতা অধিকার পার্টির তরিকুল ইসলাম, জাগপা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, এনপিপি নেতা নবী চৌধুরী, বেলাল হোসেন, মোজাফফর হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com