মুন্সিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়। বিক্ষোভ মিছিল থেকে সরকার বিরোধী নানা স্লোগান দেয় নেতাকর্মীরা। এরপর নাইটেঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।












