রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল নয়াপল্টনস্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটেঙ্গেল ফকিরাপুল মোড় ঘুরে ফের নয়া পল্টনের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম,বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম,যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম প্রমুখ উপস্থিত ছিলেন।












