• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে রিজভীর নেতৃত্বে সড়ক অবরোধ

প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৪:১২
আপডেট: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৪:১২

98785 1

রাজধানীতে রিজভীর নেতৃত্বে সড়ক অবরোধ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ডাকা দেশব্যাপী দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর খিলগাঁও এলাকায় সড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

সোমবার (৬ নভেম্বর)সকালে খিলগাঁও তালতলা পল্লীমা সংসদ থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা খিলগাঁও থানার দিকে যান। সেখানে বেশ কিছু সময় রাস্তা অবরোধ করে রাখেন।

এ সময় রিজভী বলেন, দমন-নিপীড়ন করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। নেতাদের গ্রেফতার করে রিমান্ডে নির্যাতন করে মনোবল ভাঙা যাবে না । বরং নির্যাতন যত বাড়ছে নেতাকর্মীরা তত বেশি শক্তিশালী হয়ে রাজপথে নেমে আসছে।

তিনি বলেন, পরিষ্কারভাবে বলছি— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। তার নেতৃত্বেই আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে। এবারের অধিকার আদায়ের আন্দোলন সফল হবেই।

রিজভী আরও বলেন, বাংলাদেশের জনগণ ও বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আবোলতাবোল বলছেন। কারণ তারা বুঝে গেছেন তাদের পতন অতিসন্নিকটে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু,যুবনেতা জসিম শিকদার রানা,দীপু সরকার,ফয়েজ আহমেদ, থানা বিএনপি নেতা সোহেল ভূঁইয়া,রবিউল ইসলাম, নিলুফার ইয়াসমিন, যুবনেতা কামাল আহমেদ দুলু, ছাত্রনেতা মোহাম্মদ ফয়সাল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com