• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪ ৮:২৭
আপডেট: শনিবার, ৯ মার্চ, ২০২৪ ৮:২৭

3DB1C1D5 DE63 4D39 86BE F19D167518C4

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শনিবার (৯ মার্চ) সকালে রাজধানীর নটর ডেম কলেজের সামনে থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত লিফলেট বিতরণে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, ডা. জাহেদুল কবির জাহিদ, ফরহাদ উদ্দিন, ডি জেড এম হাসান বিন সফিক সোহাগ, ড. মফিদুল আলম খান, ওয়াহিদুর রহমান বানী, সরদার নুরুজ্জামান, গাজী রেজওয়ানুল ইসলাম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, আব্দুর রহিম হাওলাদার সেতু, নুরুল হুদা বাবু, সহিদুল ইসলাম সোহেল, এসএম কবির, সরোয়ার ভুইয়া রুবেল, জেডআই কামাল, ফয়সাল আহমেদ খান, আলাউদ্দিন জুয়েল, মো. আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম মহসিন, সহসাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী, মোকসেদুর রহমান আবীর, রাসেল খান, মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, মো. মাহমুদ হাসান রঞ্জু, মোরশেদ আলম, মো. আসাদুজ্জামান, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন মল্লিক সাবু, শাহ আলম তপু, এস এম শফি মাহমুদ জুয়েল, মহিরুল ইসলাম টিপু, জাকিরুল ইসলাম জাকির, আকবর আহমেদ, হাফিজুর রহমান হাফিজ, হারুন অর রশিদ, নুরুল আলম বিপ্লব, কামরুজ্জামান হীরা, আকতারুজ্জামান রনি, মো. ওসমান গনি, ফয়সাল আহমেদ পলাশ, আবুল কালাম আজাদ, ইলিয়াস হাওলাদার, ইমদাদুল হক মজুমদার, আমজাদ হোসেন শাহাদাত, ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজিব, শাহ মো. শাহীন, আইয়ুব হোসেন শান্ত, আহচান উল্লাহ হাচানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বিজয়নগর কালভার্ট রোডে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিনের যুগ্ম সম্পাদক হাসান আলী, সাবেকসহ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, মহানগরীর নেতা ওয়াহিদ আহমেদ চৌধুরী (সজিব), রায়হান শিকদার, নিশান, মতিঝিল থানার মো. নজরুল ইসলাম, পল্টন থানার সো. সাকিব হাসান সাকিব, শাহজাহানপুর থানার মো. রাজুসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

অন্যদিকে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি’র নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সহসভাপতি নাসির উদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএ খোকন, যুগ্ম সম্পাদক চাঁন মিয়া, সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com