• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীর নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৫৮
আপডেট: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৫৮

96663256 2 9

রাজধানীর নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ

রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়বাদী যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। নবগঠিত যুবদলের কমিটিতে অন্তর্ভুক্তির দাবিতে এ মিছিল করেন তারা। আজ শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিতি ছিলেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ, মো. হাফিজুর রহমান, কামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন দুলালসহ ৩০ থেকে ৩৫ জন যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

গত ২২ ফেব্রুয়ারি সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা। জাতীয়তাবাদী যুবদলের সদ্যঘোষিত ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিকে ‘বৃহত্তর ময়মনসিংহ ও বৃহত্তর নোয়াখালী সমিতি’হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি চায়না মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক কামাল উদ্দিন, আলি আশরাফ, মাহফুজুর রহমান মিনার, সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল, আতিকুর রহমান আতিক, ওমর আলী বাবু; ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক উজ জামান, নুরুজ্জামান মুকিত লিংকন, আশরাফুর রহমান বাবু, শোয়েব খন্দকার, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, জহিরুল ইসলাম বিপ্লব; যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান সোহাগ, সামসুল আলম রানা, এ বি এম মহসীন বিশ্বাস; সহসাধারণ সম্পাদক মেজবাউল আলম, সুমন চৌধুরী, আনোয়ার জাহিদ, সহসাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শফিউল আজম, রাকিবুল হাসান হাওলাদার, শহিদুল ইসলাম মাসুদ সরকার, সহসম্পাদক খন্দকার রিয়াজ, মাজেদুল ইসলাম মাসুম, জিল্লুর রহমান কাজল, সৈয়দ আবেদীন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সমাবেশে পদবঞ্চিতরা অভিযোগ করে বলেন, সক্রিয়-ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ব্যাপক অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে প্রবাসী, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত ও ব্যক্তিগত কাজের লোক দিয়ে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। আন্দোলনে এদের মাঠে পাওয়া যাবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com