• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীর মতিঝিলে জেএসডির মিছিলে পুলিশের বাধা

প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ৩:৪৬
আপডেট: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ৩:৪৬

9666963

রাজধানীর মতিঝিলে জেএসডির মিছিলে পুলিশের বাধা

নিউজ ডেস্ক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর মতিঝিলে টয়েনবি সার্কুলার রোডে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, জেএসডির সহ সভাপতি তানিয়া রবের নেতৃত্বে ব্যানারসহ একটি মিছিল মতিঝিলে টয়েনবি সার্কুলার রোড হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশের দিকে যাওয়ার পথে মিছিলে বাধা দেন পুলিশ। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হতে দেখা গেছে। পরে তানিয়া রব নেতাকর্মীদের নিয়ে চলে যান।

এসময় তানিয়া রব বলেন, আমরা মিছিল নিয়েয়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশের দিকে যাচ্ছিলাম। পথে পুলিশ আমাদেরকে বাধা দেন। আর পুলিশ আমাকে বলেছেন, সম্মান থাকতে চলে যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com