• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীর ৪ স্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৫:০৫
আপডেট: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৫:০৫

98587 1

রাজধানীর ৪ স্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকার চারস্থানে অবরোধ সফলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরামবাগ মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত, কাকরাইল মোড় থেকে শান্তিনগর মোড়, বনশ্রী রামপুরা সংযোগ সড়ক, কলাবাগানে মিছিল হয়েছে।

মিছিলগুলোতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মনির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com